কর্মচারী বরখাস্ত
মোংলায় শিশু নির্যাতনের অভিযোগ: বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ
মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশী ফ্ল্যাটের শিশুকন্যাকে নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ করা সরকারি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দও বাতিল করা হয়েছে।